
নড়াইল প্রতিনিধিঃ-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ১০নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদকে আধুনিক, জনবান্ধব ও মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী বি. এম. নজরুল ইসলাম (কাবুল)।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং ইউনিয়নের উন্নয়ন ও নাগরিকসেবা আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরছেন। এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
বি. এম. নজরুল ইসলাম (কাবুল) বলেন, “পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদকে একটি মডেল পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের সঙ্গে সমন্বয় করে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করব।”
তিনি আরও বলেন, ইউনিয়নবাসীর প্রত্যাশা ও প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে নাগরিকসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাঁর অন্যতম লক্ষ্য।
এদিকে তাঁর সমর্থক ও ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। নির্বাচনকে ঘিরে পহরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা ও আগ্রহ বাড়ছে।
বি. এম. নজরুল ইসলাম (কাবুল) পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং নড়াগাতী থানা বিএনপির সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।