1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পঞ্চগড়ের দেবীগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ নৈশ্য প্রহরী রাকিবের বিরুদ্ধে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১১:২০|
সংবাদ শিরোনামঃ
রামপালে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ দেবীগঞ্জে ১৫ লক্ষ টাকার ইট সোলিং রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, ভারী বৃষ্টিতে ভেঙে জনদুর্ভোগ চরমে। মাদারীপুরে কিশোর মারুফ হত্যার বিচার দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ নৈশ্য প্রহরী রাকিবের বিরুদ্ধে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের নৈশ্য প্রহরীর বিরুদ্ধে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা‌ ,, অভিযুক্ত রাকিব কে গ্রেফতার করেছেন দেবীগঞ্জ থানা পুলিশ।

রবিবার (১ মার্চ) ভুক্তভোগী শিশুর মা মোছাঃ পারভীন বেগম (৪০) দেবীগঞ্জ থানায় অভিযুক্তের নাম উল্লেখ করে সকালে একটি এজাহার দায়ের করলে, দুপুরে পুলিশ রাকিবকে গ্রেফতার করে।

শিশুর পিতা মোঃ গাওসুল আলম একজন শ্রমিক, এবং শিশুর মাতা মোছাঃ পারভীন বেগম একজন গৃহকর্মী হিসেবে মানুষের বাড়িতে কাজ করেন।

অভিযুক্ত মোঃ রাকিব ইসলাম (২৯),দেবীগঞ্জ পৌর শহরের কাচারীপাড়া ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রোস্তম আলীর ছেলে। অভিযোগ অনুযায়ী, একই এলাকার ছদ্মনাম (আয়েশা) নামের এক শিশুকে ২০ ফেব্রুয়ারি, আনুমানিক বিকেল সময়, সাব-রেজিস্ট্রি অফিস বন্ধ থাকার সময় চকলেট বিস্কুটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

রাকিব ইসলাম দেবীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে চুক্তি ভিত্তিক নৈশ্য প্রহরী হিসেবে নিযুক্ত আছে।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারটি স্থানীয় কিছু সুশীল ব্যক্তির হস্তক্ষেপ সত্ত্বেও ন্যায়বিচার না পেয়ে আইনের আশ্রয় নিয়েছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. মনিরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, শিশুর পরিবার এজাহার দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের পর তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com