1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নির্বাচনের আচরণবিধি ভঙ্গের দায়ে আদালতে হাজিরা দিলেন গোলাপ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ২:৪৭|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, মাদারীপুরে বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ  বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য নওগাঁর নিয়ামতপুরে ক্রয় কৃত সম্পত্তি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নির্বাচনের আচরণবিধি ভঙ্গের দায়ে আদালতে হাজিরা দিলেন গোলাপ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে রবিবার (০৩ ডিসেম্বর)৩০২৩ ইং তারিখ সকালে মাদারীপুর জেলা যুগ্না জজ আদালতে হাজিরা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ।

জানাগেছে, মাদারীপুর-৩ আসন নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড.আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে ২ স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দাখিল করেন।এই ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটি অভিযুক্ত আব্দুস সোবহান গোলাপকে নির্বাচনে অনুসন্ধান কমিটি তলব করে এবং অভিযোগকারী তাহমিনা বেগম ও তৌফিকুজ্জামান শাহীনকে সশরীরে হাজির হয়ে আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত বিষয়ের তথ্য প্রমান নিয়ে থাকতে বলা হয়।

অভিযোগকারী তাহমিনা বেগম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অপর অভিযোগকারী তৌফিকুজ্জামান শাহীন কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে দায়িত্বে আছেন।।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সোবহান গোলাপ বাদ্য যন্ত্র বাজিয়ে ও প্রভাব বিস্তার করে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ২ স্বতন্ত্র প্রার্থী।

এই ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো.শরিফুল হক অভিযোগকারী এবং অভিযুক্তদের সশরীরে হাজির হয়ে জবাব দিতে বলেন।

এব্যাপারে আদালতের পেশকার আনোয়ার হোসেন জানান, দুই পক্ষের যুক্তি তর্ক শেষে আদালত এখনও কোন আদেশ দেননি। পরে এই অভিযোগের বিষয়ে বিচারক যে আদেশ দিবেন তাহা পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com