1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নবজাতক ও মায়ের পাশে যুবদল নেতা ডিকো - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১২:৩৭|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

নবজাতক ও মায়ের পাশে যুবদল নেতা ডিকো

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহীতে প্রসব বেদনায় কাতর এক অচেনা গর্ভবতী নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর মাধ্যমে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকো। পরে রাজশাহী মিশন হাসপাতালে ওই গর্ভবতী নারী একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মিশন হাসপাতালে নবজাতক ও তার মাকে দেখতে উপহার নিয়ে যান মো. ফায়সাল সরকার ডিকো এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় যুবদল নেতা আব্দুর রহমান মিঠু, রাকিব ও আনোয়ার উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি রাত থেকে ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের গেটে ওই গর্ভবতী নারী প্রসব বেদনায় ছটফট করছিলেন। সে সময় কেন্দ্রে কোনো চিকিৎসক না থাকায় তাকে অন্য হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু যানবাহনের অভাবে তিনি ও তার সঙ্গে থাকা তিন নারী চরম বিপাকে পড়েন।

এ সময় ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে যুবদল নেতা ফায়সাল সরকার ডিকোর। তিনি দেরি না করে নিজ গাড়িতে করে গর্ভবতী নারীকে দ্রুত রাজশাহী মিশন হাসপাতালে পৌঁছে ভর্তি করান এবং রাত ৩টা ৪৫ মিনিট পর্যন্ত চিকিৎসা কার্যক্রম তদারকি করেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com