1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে সময় সংবাদের প্রতিনিধির ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:৩৮|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

নড়াইলে সময় সংবাদের প্রতিনিধির ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ- নড়াইলে সংবাদ সংগ্রহে গিয়ে পুলিশের সামনেই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল শাহারিয়ার মীমের নেতৃত্বে হামলার শিকার হয়েছেন সময় সংবাদের নড়াইল প্রতিনিধি সজিব রহমান।

বুধবার (১ মে) রাত দেড়টার দিকে নড়াইল সদরের আউড়িয়া মণ্ডলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানাযায়, স্থানীয় তরিক মণ্ডল নামের এক ব্যক্তি ছাত্রলীগ নেতা মীমকে প্রতিবেশী নারীর বাসা থেকে গভীর রাতে বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা বাড়িটিকে ঘিরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সংবাদ সংগ্রহের জন্য সজিব রহমান ঘটনাস্থলে গেলে মীম ও তার অনুসারীরা পুলিশের সামনে সময় সংবাদের প্রতিনিধির ওপর হামলা করে।

ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক আমির হোসেন বলেন, ‘আমরা টহলে থাকা অবস্থায় খবর পাই ছাত্রলীগ নেতা মীমের বাড়িতে গণ্ডগোল হচ্ছে। ঘটনাস্থলে গেলে তরিক মণ্ডল নামের এক ব্যক্তি জানান, গভীর রাতে পাশের বাড়ির এক নারীর রুম থেকে ওই ছাত্রলীগ নেতাকে বের হয়ে যেতে দেখেন স্থানীয়রা। এ সময় স্থানীয়রা বাড়িটি ঘিরে রাখে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। যেহেতু ওই নারীর রুমের ভেতর মীমকে পাওয়া যায়নি তাই কারও অভিযোগ থাকলে থানায় আসতে বলি। তখন সময় সংবাদের নড়াইল প্রতিনিধি সজিব রহমান ঘটনাস্থলে গিয়ে আমার কাছে জানতে চান। এ সময় আমি তার সঙ্গে কথা বলে গাড়িতে উঠি। আর সজিব রহমান মোটরসাইকেলে উঠে রওনা দিলে পথিমধ্যে তার মোটরসাইকেল থামিয়ে মীম ও তার লোকেরা হামলা চালায়।

আহত সজিব রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। গিয়ে প্রথমে পুলিশের কাছ থেকে বিষয়টি জানতে চাই। এ সময় পুলিশ কাউকে আটক না করায় আমরা রওনা দেই। পথে আমার মোটরসাইকেল থামিয়ে মীম ও তার লোকেরা জানতে চান আমি কীভাবে খবর পেয়েছি আর কেনো এখানে এসেছি। একপর্যায়ে তারা আমার ওপর হামলা চালায়। আমার জামা ধরে টানাটানি করে। পুলিশের সামনে গালাগালি ও আমাকে হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় নড়াইল থানায় সাধারণ ডায়েরি করেছেন হামলার শিকার সজিব রহমান।এ বিষয়ে পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com