1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৩৭|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

নড়াইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ

‘‘সবার জন্য দৃষ্টি’’ এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়ায় বিনামূল্য চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ লা ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত খড়রিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সেবা প্রদান করা হয়।

স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ঢাকাস্থ খড়রিয়া সোসাইটির আয়োজনে খুলনা বিএনএসবি চক্ষু হসপিটাল ও অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশনের সহযোগিতায় ৫০০ রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান, ২০০ রোগীকে পাওয়ারযুক্ত চশমা ও ওষুধ দেয়া হয়। এছাড়া চোখ পরীক্ষার মাধ্যমে ৩০০ রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে৷ 

খুলনা বিএনএসবি চক্ষু হসপিটালের মেডিকেল টিমের সদস্য ডা. সেলিনা আক্তার, ডা. অয়ন সেন ও ডা. আসিফ হাসান চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় আয়োজক টিমের সমন্বয়ক মিজানুর রহমান, অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আমিনুর রহমানসহ খড়রিয়া সোসাইটির পরিচালক ও উপদেষ্টামণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com