1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নগরীতে পুলিশের অভিযানে গাঁজা ও দেশীয় মদসহ চারজন গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:০৮|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

নগরীতে পুলিশের অভিযানে গাঁজা ও দেশীয় মদসহ চারজন গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহী মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে গাজা ও দেশীয় মদসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর কাশিয়াডাঙ্গা ও পবা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ও ২০০ লিটার দেশীয় মদসহ তাদের গ্রেফতার করা হয়। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান চালায়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: শাহাদত হোসেন (৪০), মোসা: খাদিজা আক্তার পপি (২৩), মো: মকছেদ আলী (৪৫) ও মো: নবাব হোসেন (৩২) । শাহাদত হোসেন রাজশাহী মহানগরীর কর্ণহার থানার প্রাসাদপুরের মো: আফসার আলীর ছেলে, খাদিজা আক্তার একই এলাকার মো: শাহাদাত হোসেনের স্ত্রী। তাদের বর্তমান ঠিকানা কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা পল্লী বিলাস গ্রীন হাট, মকছেদ আলী পবা থানার জয়কৃষ্ণপুর ছোটভালামের মৃত আক্কেল আলীর ছেলে ও নবাব হোসেন কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়ার মৃত লিয়াকত আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সাড়ে ১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা পল্লী বিলাস গ্রীন হাট এলাকার একটি বাড়িতে গাঁজা ও দেশীয় মদ বিক্রি হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওইদল পৌনে ১১ টায় কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা পল্লী বিলাস গ্রীন হাট এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা ও ২০০ লিটার দেশীয় মদসহ আসামি মো: শাহাদত হোসেন ও মোসা: খাদিজা আক্তার পপিকে গ্রেফতার করে।

অপর একটি অভিযানে এসআই মো: মসলেম উদ্দিন ও তাঁর টিম গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার জয়কৃষ্ণপুর ছোটভালাম গ্রামে অভিযান পরিচালনা করে আসামি মকছেদ আলীকে তার বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।

এছাড়াও আরএমপি ডিবি’র এসআই মো: শারিফুর রায়হান ও তাঁর টিম একই দিন বিকেল সোয়া ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: নবাব হোসেনকে ৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ও পবা থানায় মাদকদ্রব্য আইনে মামলা মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com