1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নওগাঁ জেলার ছয়টি আসনে ২৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া। বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের

নওগাঁ জেলার ছয়টি আসনে ২৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৭ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও নওগাঁর ছয়টি আসনের রিটার্নিং অফিসার গোলাম মওলা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। নওগাঁর ছয়টি আসনে এবার ২৮ জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়বেন। এরমধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ১৮ জন এবং স্বতন্ত্র প্রার্থী ১০ জন।

বাংলাদেশ আওয়ামী লীগের ছয় জন প্রার্থীর অনুকুলে দলের সংরক্ষিত নৌকা প্রতীক, জাতীয় পার্টির ছয় জন প্রার্থীর অনুকুলে দলের সংরক্ষিত লাঙ্গল প্রতীক, তৃনমুল বিএনপির দুই জন প্রার্থীর অনুকুলে দলের সংরক্ষিত সোনালী আঁশ প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের দুই জন প্রার্থীর অনুকুলে দলের সংরক্ষিত ডাব প্রতীক, জাসদের এক জন প্রার্থীর অনুকুলে দলের সংরক্ষিত মশাল প্রতীক, ন্যাশনাল পিপলস পাটি এনপিপির এক জন প্রার্থীর অনুকুলে দলের সংরক্ষিত আম প্রতীক এবং স্বতন্ত্র ১০ জন প্রার্থীর অনুকুলে বিভিন্ন প্রতীক বরাদ্দ করা হয়েছে।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গোলাম মওলার দেয়া তথ্য মোতাবেক আসন ভিত্তিক প্রার্থীরা যেসব প্রতীক পেয়েছেন সেগুলো হলো- নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি নৌকা, জাতীয পার্টির আকবর আলী কালু লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতা ট্রাক এবং স্বতন্ত্র প্রার্থী মাজেদ আলী পেয়েছেন ঈগল প্রতীক।

নওগাঁ-২ (পত্নী তলা-ধামইরহাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী শহিদুজ্জামান সরকার এমপি নৌকা এবং জাতীয় পার্টির এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন পেয়েছেন লাঙ্গল প্রতীক।নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে আওয়ামী লীগের প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী নৌকা, জাতীয় পার্টির প্রার্থী মাসুদ রানা লাঙ্গল, তৃনমুল বিএনপির প্রার্থী সোহেল কবির চৌধুরী সোনালী আঁশ, স্বতন্ত্র প্রার্থী মাহফুজা আকরাম চৌধুরী ঈগল এবং স্বতন্ত্র প্রার্থী এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম পেয়েছেন ট্রাক প্রতীক।

নওগাঁ-৪ (মান্দা) আসনে আওয়ামী লীগের প্রার্থী নাহিদ মোর্শেদ নৌকা, জাতীয় পার্টির প্রার্থী আলতাফ হোসেন লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুর রহমান ডাব, স্বতন্ত্র প্রার্থী এস এম ব্রহানী সুলতান মামুদ ট্রাক এবং স্বতন্ত্র প্রার্থী এমপি মুহা: ইমাজ উদ্দিন প্রামাণিক পেয়েছেন ঈগল প্রতীক।নওগঁ-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন জলিল জন নৌকা, জাতীয় পার্টির প্রার্থী ইফতারুল ইসলাম বকুল লাঙ্গল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী সাংবাদিক এস এম আজাদ হোসেন মুরাদ মশাল এবং স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ পেয়েছেন ট্রাক প্রতীক।

নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল নৌকা, জাতীয় পার্টির প্রার্থী আবু বেলাল হোসেন জুয়েল লাঙ্গল,তৃনমুল বিএনপির প্রার্থী পি কে আব্দুর রব সোনালী আঁশ, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সরদার মো: আব্দুস সাত্তার ডাব, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম আম, স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম ঈগল, স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমন ট্রাক এবং স্বতন্ত্র প্রার্থী নওশের আলী পেয়েছেন কাঁচি প্রতীক।
নওগাঁ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com