1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সন্ত্রাস দমনে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে~ হেলাল আসন্ন গোপালপুর ইউনিয়নকে উন্নত স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী নাজমুল খন্দকার”জনগণের সমর্থনের প্রত্যাশা তেরখাদায় প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি সভা গৌরনদীতে শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার শিক্ষায় সততা স্টোর উদ্বোধন  রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

মো: আশরাফ আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধিঃ-

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে ইপিআই কর্মসূচি ও বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সিভিল সার্জন এস এম মনজুরে এলাহী, উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক, পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার।

এছাড়াও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শিশির কুমার গাইন, এমওডিসি ডা. মিলন হালদারসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ)-এর প্রতিনিধি ডা. সাহানাজ বেগম, বিভাগীয় সমন্বয়ক ডা. মনিরুল আলম এবং ইউনিসেফের প্রতিনিধি।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন মিয়া, শাহ মোহাম্মদ বখতিয়ার এবং এনায়েত খান (মনু)।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেন, “হাম ও রুবেলা একটি প্রতিরোধযোগ্য রোগ।সরকারের লক্ষ্য দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় এনে এ রোগ নির্মূল করা। এজন্য অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন,বরিশাল বিভাগে এখন পর্যন্ত ১৯৩০ জনার হাম রোগী শনাক্ত হয়েছে। এবং ৩৩০ জন রোগী মারা গিয়েছে। দেশের সার্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে এই ক্যাম্পেইন বাস্তবায়ন সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং উপস্থিত অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা দেওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com