1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তিকে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি ক্যাম্প:চিকিৎসাসেবা পেলেন ১৫ শতাধিক দরিদ্র মানুষ ‎গ্রেপ্তারের নির্দেশের পরও অধরা জাহাঙ্গীর, প্রকাশ্যে চলাফেরা নিয়ে প্রশ্ন গৌরনদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ দেবীগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তিকে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ নড়াইলের কালিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় খেলার মাঠগুলোকে উপযোগী করা হবে – এমপি খোকন তালুকদার নড়াইলের কালিয়ায় ইজিবাইক ও মোটর সাইকেল এর সংঘর্ষে নিহত-১ আগৈলঝাড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দেবীগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তিকে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে মতবিনিময় সভা ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার এবং লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক থেকে দূরে থাকা, কিশোর অপরাধ প্রতিরোধ এবং স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা। এ সময় শিক্ষার্থীরা মাদক ও আসক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার অঙ্গীকার করে।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি ইতোমধ্যে প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক, কিশোর অপরাধ ও প্রযুক্তির অপব্যবহার থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষক, প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের বার্তা একটাই—মাদককে ‘না’, অপরাধকে ‘না’, স্মার্টফোনের অপব্যবহারকে ‘লাল কার্ড’; গড়তে হবে মাদকমুক্ত ও সুন্দর ভবিষ্যৎ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com