1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদায় পচা মাংস ও পচা নাড়িভুড়ি বিক্রি করার অভিযোগে ১-জন আটক ও ১০ হাজার টাকা জরিমানা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ​বানারীপাড়ায় মৃত্যু সনদ দিতে ইউপি প্রশাসককে চাপ প্রয়োগ, লিখিত অভিযোগ, শুনানিতে অনুপস্থিত অভিযোগকারী তেরখাদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক ও অস্ত্র জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার।

তেরখাদায় পচা মাংস ও পচা নাড়িভুড়ি বিক্রি করার অভিযোগে ১-জন আটক ও ১০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধিঃ-খুলনা থেকে পচা মাংস এবং পচা নাড়িভুঁড়ি আমদানি করে বাড়িতে রান্না করে তেরখাদা থানার প্রবেশদ্বারে হোটেলে বিক্রী করার অভিযোগে ১৫ মে দুপুর ১২টার দিকে সাহেব হোটেলের মালিক সাহেব আলীকে আটক করে যৌথ বাহিনীর একটি চৌকস দল।

সাহেব আলী দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল গতকাল সকাল থেকে সাহেব আলীর গতিবিধি অনুসরণ করছিলেন।সে খুলনা থেকে সিএনজি তে করে পচা মাংস, পচা নাড়ীভূড়ি নিয়ে বাড়ির দিকে আসছিলো।
সে তার বাড়ির অদূরে পৌছালে তাকে সিএনজির পচা মাংস ও ভুড়িসহ তাকে যৌথবাহিনীর সদস্যরা আটক করে। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখি শেখ ঘটনাস্থলে আসেন।

তিনি যৌথ বাহিনীর সদস্যদের নিয়ে সাহেব আলীর দোকানে এবং বাড়িতে অভিযান পরিচালনা করেন। পচা মাংস এবং পচা নাড়িভুড়ি আমদানি করে তা বাড়িতে রান্না করে হোটেলে বিক্রি করার অপরাধে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আঁখি শেখ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

পচা মাংস ও পচা নাড়িভুড়ি বিক্রি করার বিষয়টি প্রমাণিত হওয়ায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আখি হোটেল মালিক সাহেব আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং খুলনা থেকে আমদানিকৃত পচা মাংস ও পচা নাড়িভুঁড়ি জনসমক্ষে বিনষ্ট করেন।যা মাটিতে পুতে ফেলানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে স্যানিটারি ইন্সপেক্টর দোহলে রানা, যৌথ বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, তেরখাদায় প্রতিদিন ৩/৪টা গরু জবাই হয়। কয়েকশ কেজি মাংস বিক্রি হয় সাহেব আলী রহস্যজনক কারণে খুলনা থেকে এসব মাংস আমদানি করে। স্থানীয় লোকজন হোটেল মালিক সাহেব আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অপরদিকে হোটেল মালিক সাহেব আলী থানার সামনে জনসমক্ষে দু’হাত তুলে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরণের অপকর্ম থেকে বিরত থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com