1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তানোরে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৩:৫৩|
সংবাদ শিরোনামঃ
তানোরে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পারিবারিক কলহের জেরে আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা জুলাই দিবস ও ৫ আগষ্ট গণঅদ্ভুত্থান দিবস উদযাপনে গৌরনদীতে প্রস্তুতি সভা কালিয়ায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট গৌরনদীতে শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার গাছের  চারা বিতরন মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন খোন্দকার মোহাম্মাদ আলী। দেবীগঞ্জে খাদ্য কমিটির তত্ত্ববোধনে বদলে গেল প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং খাবারের মান। দেবীগঞ্জে পুকুর খননে বন্ধ প্রাকৃতিক পানি প্রবাহ, জলাবদ্ধতায় ডুবছে শত শত বিঘা ফসলি জমি,, নড়াইলে ‘জুলাই-গণঅভ্যুত্থান দিবস’ পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তানোরে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক রাজশাহীঃ-

রাজশাহীর তানোর থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়লব্ধ নগদ ২৫,৬৮০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই মোঃ মাসউদ আলীর নেতৃত্বে এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই মোঃ আসাদুজ্জামানসহ একটি টিম গত ১৩/০৭/২০২৬ খ্রিষ্টাব্দ রাত ০৭:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে তানোর থানাধীন কামারগাঁ দক্ষিণপাড়া গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ তোজাম্মেল হক তুজাল (৫৪) কে তার নিজ বাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ২৫,৬৮০/- টাকা উদ্ধার করা হয়।

তানোর থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com