1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তাড়াশে কলেজ পড়ুয়া তরুণী পুরুষে রুপান্তরিত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন। নিজ অর্থে সড়ক সংস্কার, প্রশংসায় পলাশ কুন্ডু গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

তাড়াশে কলেজ পড়ুয়া তরুণী পুরুষে রুপান্তরিত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

মোঃ শাহাবুদ্দিন সেলিম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের তাড়াশে হিন্দু ধর্মাবলম্বী তমা সরকার নামে কলেজ পড়ুয়া ১৮বছর বয়সী এক তরুণী নারী থেকে পুরুষে রুপান্তর হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ২নং বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মইনুল হক।

তমা উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌবাড়িয়া দক্ষিণ পাড়ার শ্রী সুধান্ন সরকারের মেয়ে। গতকাল বুধবার সন্ধ্যায় এখবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ তমাকে এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে তার বাড়িতে।

সরেজমিনে দেখা গেছে, তরুণীর বাড়িতে বিষয়টি নিজ চোখে দেখার জন্য এলাকার কৌতুহল মানুষেরা প্রচন্ড ভীড় জমিয়েছে। প্রতিবেশীরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন বাড়ির সামনের উঠানে। দূর-দূরান্ত থেকেও দলবেঁধে উৎসুক জনতা ছুঁটে আসছেন তাদের বাড়িতে। আগের জীবন এবং বদলে যাওয়া জীবন নিয়ে প্রশ্নের যেন শেষ নেই মানুষের। জনতার ভীড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে। তরুনী তমা সরকার বলেন, গত ২০২৩ সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। লাজ লজ্জার ভয়ে বিষয়টি তমা নিজের মধ্যেই চাপা রাখেন। এ ভাবে তার বেশ কিছু দিন কেটে যায়। পরে তমা রাজশাহীতে আলহাজ্ব সুজা-উজ দৌলা সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হন। এরই মাঝে তমার শারীরিক পরিবর্তনের বিষয়টি তার কাছের সহপাঠীকে জানালে সহপাঠী তমার বাবা-মাকে বিষযটি জানান।

তমার বাবা-মা ওই বিষয়টি তমার কাছে জানতে পেরে তারা নিশ্চিত হন যে, তমা ছেলেতে রুপান্তরিত হয়েছে। তারপর তমাকে রাজশাহী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে মেডিকেল পরিক্ষা করে আরো ভাল ভাবে ছেলেতে রুপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।

তরুণীর বাবা সুধান্ন সরকার জানান,  তার সহপাঠি প্রথমে তমা পুরুষে রুপান্তর হওয়ার বিষয়টি তাকে অবগত করেন। পরে হরমন বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট নিয়ে পুরোপুরি নিশ্চিত হই। তমা মা শিখা রানী জানান, তিনি নিজে অনাবৃত করে দেখেছেন মেয়েকে তার শারীরিক পরিবর্তন ঘটেছে। হিন্দু ধর্মের কিছু রীতিনীতি থাকায় রুপান্তরিত তমা সরকারের নাম এখনও পরিবর্তন করে নতুন নাম রাখা হয়নি।

এ প্রসঙ্গে তমার চিকিৎসক হরমন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানিয়েছেন, হরমনের কারণে এরকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com