1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তাড়াশ উপজেলার সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা তানোরে ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। কালিয়ায় পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস লেনদেন ও QR কোড সচেতনতা কার্যক্রম মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ খুলনার তেরখাদায় হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ার কৃতি সন্তান মুকুল কুমার বাড়ৈ

তাড়াশ উপজেলার সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,মোঃ শাহাবুদ্দিন সেলিমঃ- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তাড়াশ ডিগ্রি ক‌লে‌জের অধ্যক্ষ মোঃমনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২২ অক্টোবর) তাড়াশ থানার ওসি আসলাম হো‌সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২১ অক্টোবর) দুপুরে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি তাড়াশ উপজেলা পরিষদের দুই বারের চেয়ারম্যান ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভায় তার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টা চালানোর ঘটনায় গত ৫ আগস্ট বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি.মোঃ আসাদুজ্জামান তাড়াশ থানায় বাদী হয়ে ৯৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ঔ মামলায় অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করা হয়।

ওসি আসলাম হো‌সেন ব‌লেন, সাবেক উপ‌জেলা চেয়ারম্যান‌কে মঙ্গলবার সকা‌লে সিরাজগঞ্জ আদাল‌তের মাধ্যমে কারাগারে পাঠানো হ‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com