1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে অপহৃত ছাত্রী উদ্ধার অপহরণকারী গ্রেফতার-১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সন্ধ্যা ৭:২৪|
সংবাদ শিরোনামঃ
বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে নিয়মিত অফিস ফাঁকির অভিযোগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে গৌরনদীতে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত। রাজশাহীতে বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবী নাদেওয়ায় সরকারি কর্মকর্তাকে কুপিয়ে জখম দেবীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াগাতীতে পেট্রোল পাওয়া যাচ্ছে না,স্থানীয় মোটরসাইকেল চালকদের চরম অসন্তোষ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবননাশের হুমকি, থানায় জিডি দিনে গরম, রাতে শীত, রোগবালাইয়ে আক্রান্ত কালিয়ারর প্রত্যন্ত এলাকার মানুষ,চিকিৎসকদের চেম্বার ও হাসপাতালে রোগীর ভিড় নবাগত বরিশাল পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে ফুলের শুভেচ্ছা

ডাসারে অপহৃত ছাত্রী উদ্ধার অপহরণকারী গ্রেফতার-১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৪৩১ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের ক্রাইমঃ- মাদারীপুর জেলার ডাসার থানা পুলিশের অভিযানে (১৪) বছরের এক অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত অপহরণকারী দ্বীন ইসলাম দিনু-(২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ অক্টোবর) ভোর রাতে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার লাল খাঁনের ডাঙ্গী গ্রামের আক্কাস খাঁনের ছেলে।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে দ্বীন ইসলাম দিনুসহ ৪ জনকে আসামি করে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন।

পরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামলাটি ডাসার থানা অফিসার ইনচার্জকে এজাহার হিসেবে গন্য করার জন্য আদেশ প্রদান করেন।

ডাসার থানা মামলাটি রুজু করে পুলিশ ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করেন এবং একেই সাথে আসামি দ্বীন ইসলামকে ও গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ভুক্তভোগী স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে অভিযুক্ত আসামিকে (৮ অক্টবার) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান বলেন,অপহৃত ওই স্কুলছাত্রী গত ১৩ সেপ্টেম্বর (বুধবার) সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার সময় দ্বীন ইসলাম দিনুসহ বেশ কয়েকজন মিলে তাকে অপহরণ করে নিয়ে যায়।

তিনি আরো বলেন,অপহরণকারী মামলার আসামি দ্বীন ইসলামকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি,অভিযুক্ত আসামি দ্বীন ইসলাম দিনুর বিরুদ্ধে একাধিক বিয়ে করেছে বলে অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com