1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ২:১৯|
সংবাদ শিরোনামঃ
আধ্যাত্মিক সাধনা, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য মিলনস্থল, নড়াইলের ঐতিহাসিক তারাপুর দরগা শরীফ উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী নড়াইলের নড়াগাতীতে রোটারি (ইউনিটি ফর গুড) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন

ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

মোঃ রেজাউল হোসেন খান, মাদারীপুর প্রতিনিধিঃ-

মাদারীপুর ডাসার উপজেলার পেশাজীবি সাংবাদিকদের সংঘঠন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির বাৎসরিক সম্মেলনে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার পাথুরিয়ারপাড় মীর সেকান্দর আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশন ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি খান মাসুদ রানা।

সংগঠনের প্রধান উপদেষ্টা করা হয়েছে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনকে। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম সেলিম আহমেদ এবং ডিবিসি টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি মনির হোসেন বিলাস।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটি ঘোষণা করেন সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। এ সময় তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের ডাক্তারের মতো। আপনারা যদি আমার কোনো ভুল দেখেন, তাহলে নির্ভয়ে তা তুলে ধরবেন। সাংবাদিকদের কলম চলবে সত্য ও ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং জনগণের পাশে থাকা।”

সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান বলেন, “প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজে গ্রহণযোগ্যতা অর্জন করতে চাই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান এবং সঞ্চালনা করেন রায়হান উদ্দিন রুবেল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com