1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ ​তানোরে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র গৌরনদীতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননায় আলোকিত সাহিত্যাঙ্গন দেশবিরোধী ষড়যন্ত্রের যে ক্ষত, সেই ক্ষতের ওপর লবণ ছিটাচ্ছে জামায়াত ডাসারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে”মেম্বার পদে শ্রমিক দলনেতা চুন্নু বেপারীর প্রার্থিতা ঘোষণা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

মোঃ রেজাউল হোসেন খান, মাদারীপুর প্রতিনিধিঃ-

মাদারীপুর ডাসার উপজেলার পেশাজীবি সাংবাদিকদের সংঘঠন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির বাৎসরিক সম্মেলনে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার পাথুরিয়ারপাড় মীর সেকান্দর আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশন ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি খান মাসুদ রানা।

সংগঠনের প্রধান উপদেষ্টা করা হয়েছে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনকে। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম সেলিম আহমেদ এবং ডিবিসি টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি মনির হোসেন বিলাস।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটি ঘোষণা করেন সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। এ সময় তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের ডাক্তারের মতো। আপনারা যদি আমার কোনো ভুল দেখেন, তাহলে নির্ভয়ে তা তুলে ধরবেন। সাংবাদিকদের কলম চলবে সত্য ও ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং জনগণের পাশে থাকা।”

সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান বলেন, “প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজে গ্রহণযোগ্যতা অর্জন করতে চাই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান এবং সঞ্চালনা করেন রায়হান উদ্দিন রুবেল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com