1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে যুবদল নেতা কাওসারকে কুপিয়ে হত্যা, পালানোর সময় ৯ জন গ্রেপ্তার চারঘাট ভূমি অফিসে ৭০ টাকার গরমিল, ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীতে রাস্তা দখল নিয়ে সংঘর্ষ, সংবাদকর্মীসহ আহত ৩ তেরখাদায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে চরলক্ষ্মীপুরে তরুণদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ আগৈলঝাড়ায় ওসির নাম ও সিল ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করলেন ওসি মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ‘নিচিচা’, লিফলেট বিতরণে সচেতনতার বার্তা ডাসারে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ দুই যুগের অবহেলা কাটিয়ে প্রাণ ফিরছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুরে গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করলেন প্রকৌশলী আলতাফ, সংবর্ধিত পাঁচ কৃতী শিক্ষার্থী

জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃত মোহনপুরের পানের ঐতিহ্য ও স্বাতন্ত্র্যকে তুলে ধরতে রাজশাহীর মোহনপুর উপজেলার প্রবেশমুখে নির্মিত হয়েছে পানের প্রতীকসংবলিত সীমানা পিলার। সোমবার (২০ জুলাই) সকাল ১১ টায় উপজেলার মৌগাছি ইউনিয়নের বসন্তকেদার এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে নির্মিত সীমানা পিলারটির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘প্রতিটি উপজেলার প্রবেশমুখে ওই উপজেলার নিজস্ব পরিচয় ও ঐতিহ্য বহনকারী একটি সীমানা পিলার থাকা প্রয়োজন। জিআই স্বীকৃত মোহনপুরের পান এ উপজেলার ঐতিহ্য, অর্থনীতি ও স্বাতন্ত্র্যের অন্যতম প্রতীক। তাই সীমানা পিলারে পানের প্রতীক সংযোজনের মাধ্যমে মোহনপুরের নিজস্ব পরিচয়কে দৃশ্যমান করা হয়েছে।’

তিনি আরও বলেন, সীমানা পিলারের পাশে ‘এক নজরে মোহনপুর’ শিরোনামে একটি তথ্যফলক স্থাপন করা হবে। সেখানে উপজেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষি ও সম্ভাবনার বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, ‘মোহনপুরের পান দেশের বিভিন্ন জেলায় সুনামের সঙ্গে সরবরাহ করা হয়। এই ঐতিহ্যকে স্থায়ীভাবে তুলে ধরতেই সীমানা পিলারের শীর্ষে পানের প্রতীক সংযোজন করা হয়েছে।’

মৌগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস বলেন, দীর্ঘদিনের প্রত্যাশার পর সীমানা পিলার নির্মিত হওয়ায় এলাকাবাসী আনন্দিত। বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তজা বলেন, ‘এটি শুধু একটি স্থাপনা নয়, এটি মোহনপুরের ঐতিহ্য ও গর্বের প্রতীক।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তরিকুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com