1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে ৩টি বাসে অগ্নিকান্ড - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা জেলা ডিবির পৃথক অভিযান, ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ কক্সবাজারে রিসোর্টের আগুনে বরগুনার একই পরিবারের তিনজনের মৃত্যু দুর্গাপুরের অপরাধজগত ঘিরে উদ্বেগ, সাংবাদিক হত্যা তদন্তে পুরোনো মামলার আসামি অপূর্ব গ্রেফতার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ৭৮ তম ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে ৩টি বাসে অগ্নিকান্ড

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৬৮ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় আশপাশের আরও দু’টি বাস আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় রেল লাইনের ধারে পার্কিংয়ে রাখা তুহিন পরিবহনের একটি বাসের ছাদে ওলডিংয়ের কাজ চলছিল।

এ সময় বাসটিতে আগুন ধরে যায়। নতুন ডেকোরেশন করা বাসটিতে দ্রুত এ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আশপাশে দাঁড়িয়ে থাকা আরও দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। এতে বাস দু’টির সামনের দিক আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক মাহবুবুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com