1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গাছে বেঁধে পিটুনি: একজন গ্রেপ্তার, আরেকজনকে থানা থেকেই মুক্তি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৩:৪০|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত আটোয়ারীর ঐতিহাসিক বারো আউলিয়ার মাজারকে ঘিরে সামাজিক নিরাপত্তা জোরদার প্রশাসনের,, রাজশাহীবাসীর প্রত্যাশা নগর উন্নয়নে নেতৃত্বে দেখতে চায় মোঃ রফিকুল ইসলাম রবিকে গাছে বেঁধে পিটুনি: একজন গ্রেপ্তার, আরেকজনকে থানা থেকেই মুক্তি নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত বড়গাছির ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পবায় ভুয়া প্রকল্প দেখিয়ে অর্ধকোটি টাকা আত্মসাৎ এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে বাঘায় যুবদল কর্মী সুমনের নেতৃত্বে মশাল মিছিল! রাজশাহী দাসপুকুর রেললাইন এলাকায় প্রকাশ্যে মাদকের হাট কিশোরগঞ্জের সেই ভণ্ড জিনের বাদশা’কে রাজশাহীতে রিমান্ডে নিয়েছে পুলিশ রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

গাছে বেঁধে পিটুনি: একজন গ্রেপ্তার, আরেকজনকে থানা থেকেই মুক্তি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহীতে চুরির অভিযোগ তুলে এক তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তবে একই মামলার আরেক আসামিকে আটক করার পর থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের দাবি, এজাহারে ওই যুবকের বয়স ২২ বছর উল্লেখ করা হলেও যাচাই-বাছাই শেষে জানা গেছে, তিনি অপ্রাপ্তবয়স্ক এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

গ্রেপ্তার হওয়া মুহিন (১৮) রাজশাহী নগরের কাজলা এলাকার বাসিন্দা। অন্যদিকে থানা থেকে ছাড়া পাওয়া যুবকের নাম মামলার এজাহারের ৫ নম্বর আসামি হিসেবে উল্লেখ ছিল। সোমবার সন্ধ্যায় নগরের পৃথক এলাকা থেকে তাদের দুজনকে আটক করে মতিহার থানা পুলিশ।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “এজাহারে নাম থাকলেও ওই আসামির বিরুদ্ধে মারধরের ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া সে এসএসসি পরীক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ওসি তাকে ছেড়ে দিয়েছেন।”

তিনি আরও জানান, মামলার দায় থেকে তাকে অব্যাহতি দিতে ফৌজদারি কার্যবিধির ১৭৩ (ক) ধারায় আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। এ ছাড়া পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জানতে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আরএমপির মুখপাত্রের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

এর আগে গত রোববার নগরের কাজলা বিলপাড়া এলাকায় চুরির অভিযোগ তুলে তুষার নামের এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় সোমবার রাতে তুষারের বাবা নাজির আলী বাদী হয়ে মতিহার থানায় মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া মুহিন ও থানা থেকে ছাড়া পাওয়া যুবক ছাড়াও অন্য আসামিরা হলেন—শামীম (৫৫), হৃদয় (২২) ও আশিক (২২)। তারা বর্তমানে পলাতক। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ৯ মে রাত ৯টার দিকে হৃদয়সহ কয়েকজন তুষারের বাড়িতে গিয়ে তার খোঁজ করেন। তখন তুষারের বাবা নাজির আলী জানান, তিনি বাড়িতে নেই। পরে অভিযুক্তরা বলেন, তুষারকে পেলেই খোঁজার কারণ জানা যাবে এবং এ বিষয়ে কাউকে সুপারিশ না করারও হুমকি দেন।

পরদিন ১০ মে সকালে হৃদয়ের বাড়িতে গিয়ে খোঁজার কারণ জানতে চান তুষার। এ সময় তাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। পরে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com