1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনার তেরখাদা উপজেলার কৃতি সন্তান লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহর মানবিক উদ্যোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার মৎস্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন নূর আলম জিকু উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। জরাজীর্ণ  টিনশেড ঘরে চলছে ক্লাস। মাদারীপুরে মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি, জিম্মি সন্তানকে ফেরত সহ অপরাধীদের শাস্তি দাবি কালিয়ায় আপন ভাইয়ের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ৫ ভাইয়ের সংবাদ সম্মেলন মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন উজিরপুরে ভাঙ্গা সড়কে মানববন্ধন করায় শিক্ষার্থী ও জনগনকে শাসালেন প্রকৌশলী সুব্রত রায় – (পর্ব ১) আগৈলঝাড়ায় ৫শ ৩৩ বছরের পুরোনো মনসা মন্দিরে বাৎসরিক পুজা অনুষ্ঠিত বরিশালে সাংবাদিকদের সঙ্গে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

খুলনার তেরখাদা উপজেলার কৃতি সন্তান লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহর মানবিক উদ্যোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি, খুলনাঃ-

খুলনা জেলার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের কৃতি সন্তান, লন্ডন প্রবাসী, নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক এমডি আরিফ বিল্লাহ দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টাত্ত স্থাপন করে চলেছেন।

লন্ডনে বসবাস করলেও তেরখাদা উপজেলার মানুষের প্রতি তাঁর রয়েছে গভীর দায়বদ্ধতা। বিশেষ করে গরিব, অসহায় ও নিম্নআয়ের পরিবারের মানুষের পাশে থেকে তিনি নিয়মিত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও আর্থিক সহায়তায় গৃহহীনদের ঘর নির্মাণ, অসহায় পরিবারের সন্তানদের বই-খাতা ও পোশাক-পরিচ্ছদ প্রদান, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার ও নির্মাণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হবে জনকল্যাণমূলক।

এছাড়া খালের ওপর নির্মিত বিধ্বস্ত কাঠের পুল পুনঃনির্মাণে আর্থিক সহায়তা, অসুস্থ ও দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য সহযোগিতা এবং অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তাসহ নানা জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন আরিফ বিল্লাহ।

সর্বশেষ, তেরখাদা উপজেলার হাড়িখালী উত্তরপাড়ায় প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ খাল থেকে কচুরিপানা পরিষ্কার করার উদ্যোগে পর্যাপ্ত অর্থ /অনুদান প্রদান করেছেন তিনি। তাঁর এ উদ্যোগে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে এবং খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পানি চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।

এ বিষয়ে এমডি আরিফ বিল্লাহ বলেন, “আমি লন্ডনে থাকলেও তেরখাদার মানুষের কথা সবসময় চিন্তা করি। এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সেবা করতে চাই। এ ধরনের সহযোগিতা ও জনকল্যাণ মূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “শুধু ব্যক্তি পর্যায়ে নয়-প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কাঠের পুল, রোগী, অসচ্ছল ও গরিব মেধাবী শিক্ষা সহায়তা করাও আমাদের উদ্যোগের অংশ।
তিনি আরও বলেন, “শুধু ব্যক্তি পর্যায়ে নয়-প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কাঠের পুল, রোগী, অসচ্ছল ও গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করাও আমাদের উদ্যোগের অংশ। মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে যেতে চাই।”

স্থানীয়রা জানান, প্রবাসে থেকেও এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডে আরিফ বিল্লাহর সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর মতো প্রবাসীদের এমন উদ্যোগ তেরখাদার পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com