1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কে ভোট দিলেন, কে দিলেন না, সবায় আমার: এমপি মিলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৫৬|
সংবাদ শিরোনামঃ
প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

কে ভোট দিলেন, কে দিলেন না, সবায় আমার: এমপি মিলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন বলেছেন,“কে আমাকে ভোট দিয়েছেন, আর কে দেননি—সে বিষয়টি এখন আমার কাছে মুখ্য নয়। আমি পবা-মোহনপুরবাসীর এমপি। সবার জন্যই কাজ করতে চাই।

রোববার (১ মার্চ) দুপুরে রাজশাহী মহানগরীর বিসিক এলাকায় তাঁর কার্যালয়ে পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় পবা উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। পরে বৈঠকে ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং প্রশাসনিক জটিলতার বিষয় তুলে ধরেন তাঁরা। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, সড়ক সংস্কার, নাগরিক সেবার মানোন্নয়ন এবং চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন চেয়ারম্যানরা।
সংসদ সদস্য মিলন তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, বিএনপি সবাইকে নিয়ে কাজ করতে চায়। অতীতের ঘটনাগুলো স্মরণে রাখা হবে, তবে সেটিকে আঁকড়ে ধরে এগোনো যাবে না। দীর্ঘ ১৭ বছরে দেশ নানা সংকটে পিছিয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন,নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। পবা-মোহনপুর আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সকল জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী, হরিয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবের হোসেন পালু, বড়গাছী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, হরিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসফিকুর রহমান, দামকুড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান কালু এবং দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী প্রমুখ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com