1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কিশোরগঞ্জের সেই ভণ্ড জিনের বাদশা’কে রাজশাহীতে রিমান্ডে নিয়েছে পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৩:৪৪|
সংবাদ শিরোনামঃ
বড়গাছির ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পবায় ভুয়া প্রকল্প দেখিয়ে অর্ধকোটি টাকা আত্মসাৎ এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে বাঘায় যুবদল কর্মী সুমনের নেতৃত্বে মশাল মিছিল! রাজশাহী দাসপুকুর রেললাইন এলাকায় প্রকাশ্যে মাদকের হাট কিশোরগঞ্জের সেই ভণ্ড জিনের বাদশা’কে রাজশাহীতে রিমান্ডে নিয়েছে পুলিশ রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক -১ পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠ সাংবাদিক মতিউরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা”সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সম্পাদক সাগর” পঞ্চগড়ের দেবীগঞ্জে এবার বাদামের বাম্পার ফলন হয়েছে,,

কিশোরগঞ্জের সেই ভণ্ড জিনের বাদশা’কে রাজশাহীতে রিমান্ডে নিয়েছে পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

ফেসবুকে ‘জিনের মাধ্যমে দাম্পত্য সমস্যা সমাধান’ করার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ ৮০ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় প্রতারক চক্রের সদস্য তপু আকুন্জি (৩৫) কে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (১১ মে) সকালে মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানার এসআই মাসুদ তাকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক হাসিবুর রহমান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার তপু আকুন্জি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ইসলামপাড়া গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালে বিয়ে হলেও দাম্পত্য কলহের কারণে ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে আলাদা বসবাস করছিলেন। চলতি বছরের ১ এপ্রিল তিনি ফেসবুকে “মাওলানা আব্দুর সিদ্দিকুর রহমান” নামের একটি আইডিতে দাম্পত্য সমস্যা সমাধানের বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন।

এরপর প্রতারক চক্রটি ‘জিনের মাধ্যমে সমাধান’ দেওয়ার কথা বলে ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য, গোপন ছবি ও ভিডিও সংগ্রহ করে। পরে বিভিন্ন সময় ‘নূর জাহান পাথর’, ‘দাফনের কাপড়’ ও ধর্মীয় সামগ্রী কেনার কথা বলে বিকাশের মাধ্যমে একাধিক নম্বরে টাকা পাঠাতে বাধ্য করা হয় তাকে।

একপর্যায়ে ভুক্তভোগীকে রাজশাহীর মেহেরচণ্ডি ফ্লাইওভার এলাকায় স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যেতে বলা হয়। সেখানে পূর্বনির্ধারিত এক ব্যক্তির কাছে তিনি প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকার স্বর্ণালংকার এবং ৮০ হাজার টাকা নগদ তুলে দেন। সব মিলিয়ে প্রতারক চক্রটি তার কাছ থেকে প্রায় ৩ লাখ ৮০ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয়।

এতেই শেষ হয়নি প্রতারণা। পরে আরও আড়াই লাখ টাকা দাবি করে ভুক্তভোগীকে হুমকি দেওয়া হয়। টাকা না দিলে কৃত্রিম বুদ্ধিমত্তা (অও) ব্যবহার করে অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।

ঘটনার পর গত ১৯ এপ্রিল ভুক্তভোগী নারী রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে পুলিশ ও র‍্যাব যৌথভাবে অভিযান চালিয়ে গত ৫ মে কিশোরগঞ্জ থেকে তপু আকুন্জিকে গ্রেপ্তার করে। পরে তাকে চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com