1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় শুরু তিন দিনব্যাপী ‘ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:২৮|
সংবাদ শিরোনামঃ
সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে মাদারীপুরের শিক্ষার্থীদের সাক্ষাৎ দিনের আলোর বদলে রাতের ঢালাই; ২১ লাখ টাকার সড়ক নির্মাণে তদারকি নিয়ে প্রশ্ন,, নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধর ও কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, থানায় মামলা আসন্ন পৌরসভা নির্বাচনে, গৌরনদী’র পৌর সংরক্ষিত কাউন্সিলর ৭,৮,৯ ওর্য়াডে আলোচনায় ওজুফা নাসির হাতের স্পর্শেই উঠে যাচ্ছে কার্পেটিং আগৈলঝাড়ায় সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তে যাচ্ছে এলজিইডি লোডশেডিং ইস্যুতে গুজব-উসকানি ও বিশৃঙ্খলা এড়াতে ডিজিএমের আহ্বান রাজশাহীর চন্দ্রিমা থানায় এক পরিবারের ওপর হামলার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেবীগঞ্জে ৩ লাখ ২০ হাজার টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, কালভার্ট ছাড়া রাস্তা-মন্দির সংস্কারের কাজ নেই। কালিয়ায় স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত ডাসারে আইন-শৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা।

কালিয়ায় শুরু তিন দিনব্যাপী ‘ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

কৃষিকে আরও আধুনিক, টেকসই ও জলবায়ু-সহিষ্ণু করে গড়ে তোলার লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলা কৃষি অফিস চত্বরে সোমবার (২৯ জুন) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’।

সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কালিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিনাতুল ইসলাম।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং কৃষকদের আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করাই এ মেলার মূল উদ্দেশ্য। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্টলে উন্নত কৃষি প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি, উন্নত জাতের ফসল, সাশ্রয়ী সেচ ব্যবস্থা এবং জলবায়ু-সহনশীল কৃষি উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।

মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১ জুলাই বিকেল ৪টায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই মেলার পর্দা নামবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com