1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে মাই টিভির সাংবাদিককে সম্মামনা স্মারক প্রদান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক দেবীগঞ্জে পূজার আনন্দে সড়কে দুর্ঘটনার শঙ্কা, ঝুঁকিতে দর্শনার্থীরা সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয় সাফল্য, শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত নেত্রকোনায় সাংবাদিক হত্যা: বিএমএসএফের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ

কালকিনিতে মাই টিভির সাংবাদিককে সম্মামনা স্মারক প্রদান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম রিপন,মাদারীপুর প্রতিনিধিঃ-  কৃষি উন্নয়নে বিশেষ অবদান রাখায় মাদারীপুরের কালকিনি উপজেলায় একজন সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাইটিভির মাধ্যমে দেশের কৃষি উন্নয়ন ও অগ্রযাত্রা গণমাধ্যম ও জনগণের দোরগোড়ায় তুলে ধরায় কৃতজ্ঞতা স্বরূপ কালকিনি উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের পক্ষ থেকে মাই টিভির কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি মোঃ জিয়াউদ্দিন লিয়াকতকে এই সম্মাননা স্মারক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

এই সম্মাননা স্মারকটি তাকে কৃষি বিষয়ক প্রতিবেদন তৈরি ও তা প্রকাশে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে, সাংবাদিকরা কৃষি উন্নয়ন এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এই অবদানকে স্বীকৃতি জানাতেই এই সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার গত (৭আগষ্ট) বিকেলে সম্মাননা স্মারক ও সম্মাননাপত্র তুলে দেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাইফ-উল আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিল্টন বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হান কবির।

সাংবাদিক মোঃ জিয়াউদ্দিন লিয়াকত মাইটিভির পাশাপাশি দৈনিক আমাদের সময় ও ডেইলি অবজারভার পত্রিকায় কালকিনি উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন এছাড়াও কালকিনি সাংবাদিক ফোরামের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com