1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ তুচ্ছ বিরোধে রণক্ষেত্র ভূরঘাটা, দোকানে হামলা সংঘর্ষ, লুটপাটের অভিযোগ, আহত ২০ গৌরনদীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক অভিযান, পরিষ্কার হচ্ছে ময়লার ভাগাড় গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

কালকিনিতে পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ সবুজ খানঃ-নারীর জন্য বিনিয়োগ, সহিংস প্রতিরোধ’ প্রতিপাদ্যে সামনে রেখে মাদারীপুর জেলা কালকিনি উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচ নারী জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর ১২ টায় কালকিনি উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় নিপা বিশ্বাস, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নারী উদ্যোক্তা তাহমিনা বেগম, সফল জননী আফরোজ আক্তার পলি, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মাসুদা আক্তার. শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হোসনেয়ারাকে জয়িতা হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

কালকিনি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হামিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস। কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক হাসিবুল ইসলাম হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম কাশিমপুর তালুকদার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ দাস,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিএম হেমায়েত হোসেন , আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির কালকিনি উপজেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ডালিয়া বেগম উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নারগিস আক্তার জাহান সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com