1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে দিনে দুপুরে দোকান ঘরে চুরি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ৯:৫৩|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত। রাজশাহীতে বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবী নাদেওয়ায় সরকারি কর্মকর্তাকে কুপিয়ে জখম দেবীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াগাতীতে পেট্রোল পাওয়া যাচ্ছে না,স্থানীয় মোটরসাইকেল চালকদের চরম অসন্তোষ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবননাশের হুমকি, থানায় জিডি দিনে গরম, রাতে শীত, রোগবালাইয়ে আক্রান্ত কালিয়ারর প্রত্যন্ত এলাকার মানুষ,চিকিৎসকদের চেম্বার ও হাসপাতালে রোগীর ভিড় নবাগত বরিশাল পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে ফুলের শুভেচ্ছা গৌরনদীতে অবাধে চলছে জাটকা নিধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের আলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

কালকিনিতে দিনে দুপুরে দোকান ঘরে চুরি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৫১৫ বার পড়া হয়েছে

মোঃ লুৎফর রহমান,স্টাফ রিপোর্টারঃ-মাদারীপুর জেলার কালকিনিতে দিনে দুপুরে দোকানে লক্ষাধিক টাকার মালামাল চুরি সংগঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ফাসিয়াতলা বাজারে এ ঘটনা ঘটে।

দোকান মালিক সুত্রে জানা যায়, কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে শরীফ কসমেটিক্স এর মালিক প্রতিদিনের মত সকালে দোকান খোলে। এরপর দুপুরে খাবার খেতে বাড়ি গেলে দেড়টার দিকে দোকানের টিনকেটে চোর ভিতরে প্রবেশ করে। বিকেলে দোকানে গিয়ে দেখে টিন কাটা ও ক্যাশ বাক্স ভাংঙ্গা। দোকানের ক্যাশ ভেঙ্গে লক্ষাধিক টাকার নিয়ে যায়। দোকানে সিসিটিভিতে চোর ভালোভাবে দেখে যাচ্ছে।

দোকানের মালিক শরীফ তালুকদার বলেন, এর আগেও আমার দোকানে চুরি হয়েছে। সিসিটিভি থাকলেও পুলিশ এখনও তাদের কাউকে ধরতে পারেনি। এখন আবার চুরি হলো। পুলিশের কাছে দাবি যেনো খুব দ্রুত এই চুরির সাথে জরিত সবাইকে আইনের আওতায় আনা হয়। আর সিসিটিভি ফুটেজ দেখে কেউ চোরকে ধরিয়ে দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে।

ফাসিয়াতলা বাজার কমিটির সভাপতি নজিব খাঁন বলেন, বাজারে প্রতিনিয়ত চুরির ঘটনা বাড়ছে। প্রশাসনের কাছে দাবি যাতে দ্রুত তাদের আইনের আওতায় আনা হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com