1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে গোয়েন্দা পুলিশের অভিযানে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ গ্রেফতার-১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দোকানে মাদকের মজুত, বরগুনায় ৪৩৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ‌দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, ১১৭ পূজামণ্ডপ ঘিরে বাড়ছে নিরাপত্তা প্রস্তুতি, সংঘর্ষের চিত্র প্রকাশ ঠেকাতে সাংবাদিকদের ওপর হামলা? প্রশ্নের মুখে সংবাদ সংগ্রহের নিরাপত্তা মাদারীপুরে ৩০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, ট্রাকচালককে দিয়ে ব্যাটারি খুলে নেওয়ার অভিযোগ। তেরখাদার মধুপুরে দুই গ্রুপের দ্বন্দ্বের অবসান, পুলিশের হস্তক্ষেপে ফিরল শান্তির বার্তা রৌমারীতে অপরাধ দমনে পুলিশ-জনগণের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান গৌরনদী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান। আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আট শ্রমিককে ঘিরে ইন্দো-বাংলায় চরম অচলাবস্থা, মুখোমুখি মালিক-শ্রমিক-কর্মকর্তা আমতলীতে পুলিশের অভিযানে ১২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

কালকিনিতে গোয়েন্দা পুলিশের অভিযানে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ গ্রেফতার-১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৪০৬ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরের কালকিনি উপজেলার ফাসিয়াতলা এলাকা থেকে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজার থেকে নাসির কাজী নামের একজনকে আটক করা হয়। জানা যায় আটককৃত আসামী নাসির কাজীর বাড়ি কুমিল্লা জেলার। বাচ্চু কাজীর ছেলে।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা এলাকায় ককটেল বহন করে নিয়ে আসা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে চালায় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম।

পরে ফাসিয়াতলা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে স্কুলব্যাগ ভর্তি ককটেল উদ্ধার করা হয়।

এসময় স্কুলব্যাগ বহনকারী নাসির কাজী নামের একজনকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।এতে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা কালকিনি থানার পুলিশও অংশ নেয়।

এবিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,ঘটনাস্থলে উৎসুক জনতা ভীড় করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এবিষয়ে মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আটক নাসির কাজী দীর্ঘদিন যাবত জেলার বিভিন্নস্থানে ককটেল, হাতবোমাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র সস্ত্র বিক্রি করতো বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন,আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো আনা হয়েছিল। তবে, স্কুলব্যাগে কতগুলো ককটেল আছে এখনও বলা সম্ভব জাচ্ছে না।

ঢাকা থেকে বোমা নিস্ক্রিয়করণ ইউনিট (ডিস ডিসপোজাল ইউনিট) আসলে ককটেলের সংখ্যা বলা যাবে।তাদেরকে খবর দেয়া হয়েছে। পরে এগুলো নিস্ক্রিয়করণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com