1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু সাংবাদিকতা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি-বরিশালে তথ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে,গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৫২৪ বার পড়া হয়েছে

কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত মোটরসাইকেলে দুর্ঘটনায় ডেনিয়েল পল (৪৯) নামের এক অস্ট্রেলিয়ান নাগরিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ইনানী সোনার পাড়ার ডেইল পাড়া মেরিন ড্রাইভ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডেনিয়েল পল মেরিন ড্রাইভ সড়কের ভাড়ায় চালিত মোটরসাইকেল ঘুরছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনাস্থলে পরিদর্শন করে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, নিহত অস্ট্রেলিয়ান নাগরিক ডেনিয়েল পল কক্সবাজারে বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজের সূত্রে কক্সবাজারে আসতে পারেন। তবে রাত ৮টা পর্যন্ত কিছু নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

রাত ৯টার দিকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে এ ঘটনায় কক্সবাজারে তোলপাড় সৃষ্টি হয়েছে। মেরিন ড্রাইভ সড়কে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে দূরদূরান্ত থেকে আসা ও দেশি-বিদেশি পর্যটক বারবার দুর্ঘটনার শিকার হচ্ছেন।ভাড়ায় চালিত মোটরসাইকেল গুলো অপসারণ করতে বিভিন্ন মহল থেকে দাবি উঠলেও জেলা পুলিশ নীরব রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com