1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, দুই গৃহবধূ আহত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
‌দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, ১১৭ পূজামণ্ডপ ঘিরে বাড়ছে নিরাপত্তা প্রস্তুতি, সংঘর্ষের চিত্র প্রকাশ ঠেকাতে সাংবাদিকদের ওপর হামলা? প্রশ্নের মুখে সংবাদ সংগ্রহের নিরাপত্তা মাদারীপুরে ৩০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, ট্রাকচালককে দিয়ে ব্যাটারি খুলে নেওয়ার অভিযোগ। তেরখাদার মধুপুরে দুই গ্রুপের দ্বন্দ্বের অবসান, পুলিশের হস্তক্ষেপে ফিরল শান্তির বার্তা রৌমারীতে অপরাধ দমনে পুলিশ-জনগণের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান গৌরনদী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান। আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আট শ্রমিককে ঘিরে ইন্দো-বাংলায় চরম অচলাবস্থা, মুখোমুখি মালিক-শ্রমিক-কর্মকর্তা আমতলীতে পুলিশের অভিযানে ১২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ মধুপুরে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে ৮ বছরের শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন, মামলা

নড়াইলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, দুই গৃহবধূ আহত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস,নড়াইল প্রতিনিধিঃ- নড়াইলে এক পরিবারের দুই পক্ষের সংঘর্ষে দুই গৃহবধূসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাচড়া মাদ্রাসা পাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-চাচড়া এলাকার মফিজ মোল্লার স্ত্রী পারভিন বেগম ও আবেদ মোল্লার স্ত্রী লিপি বেগম এবং বজরুল মোল্লা। মফিজ মোল্লা, আবেদ মোল্লা ও বজরুল মোল্লা আপন তিন ভাই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের ভাইদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপুরে পারভিন বেগম ও লিপি বেগম পক্ষের সঙ্গে তাদের ভাসুর বজরুল মোল্লার পক্ষের সংঘর্ষ হয়। এতে পারভিন বেগম ও লিপি বেগম এবং তাদের প্রতিপক্ষ গ্রুপের ভাসুর বজরুল মোল্লা আহত হন। পরে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, একই পরিবারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com