1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, দুই গৃহবধূ আহত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদায় প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি সভা গৌরনদীতে শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার শিক্ষায় সততা স্টোর উদ্বোধন  রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ​বানারীপাড়ায় মৃত্যু সনদ দিতে ইউপি প্রশাসককে চাপ প্রয়োগ, লিখিত অভিযোগ, শুনানিতে অনুপস্থিত অভিযোগকারী

নড়াইলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, দুই গৃহবধূ আহত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস,নড়াইল প্রতিনিধিঃ- নড়াইলে এক পরিবারের দুই পক্ষের সংঘর্ষে দুই গৃহবধূসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাচড়া মাদ্রাসা পাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-চাচড়া এলাকার মফিজ মোল্লার স্ত্রী পারভিন বেগম ও আবেদ মোল্লার স্ত্রী লিপি বেগম এবং বজরুল মোল্লা। মফিজ মোল্লা, আবেদ মোল্লা ও বজরুল মোল্লা আপন তিন ভাই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের ভাইদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপুরে পারভিন বেগম ও লিপি বেগম পক্ষের সঙ্গে তাদের ভাসুর বজরুল মোল্লার পক্ষের সংঘর্ষ হয়। এতে পারভিন বেগম ও লিপি বেগম এবং তাদের প্রতিপক্ষ গ্রুপের ভাসুর বজরুল মোল্লা আহত হন। পরে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, একই পরিবারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com