1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে জমি জমার জমার বিরোধেরে জেরে অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তীব্র লোডশেডিং: রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে চিঠি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঐতিহ্যের হারিয়ে যাওয়া বায়োস্কোপ আঁকড়ে জীবিকা চালাচ্ছেন আগৈলঝাড়ার সর্বানন্দ মধু নড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১ বছরের পদার্পণ অনুষ্ঠিত। ‘চুরি ডাকাতি ছিনতাইরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং জোরদার করা হবে’-খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান এর উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান দুর্গাপুরে স্কুলের জমি ভেঙ্গে অবৈধ রাস্তা, এলাকাবাসীর অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল

কালকিনিতে জমি জমার জমার বিরোধেরে জেরে অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান-নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইম মাদারীপুরঃ- মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে হামলা চালিয়ে দুইজনকে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে।এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে এলাকা জুড়ে ছড়িয়ে পরেছে আতঙ্ক।

শনিবার (১৩ এপ্রিল)২০২৪ ইং তারিখ সকালে কালকিনি উপজেলার ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনির উপজেলার ভবানীপুর গ্রামের শহিদুল বেপারীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার সালাম শিকদারের সাথে।

এতে শনিবার সকালে শহিদুল বিরোধপূর্ণ জমি দখল নিতে ভেকু দিয়ে মাটি কাটতে গেলে প্রতিপক্ষ সালাম শিকদার বাধা সৃষ্টি করে। পরে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহিদুল ও তার সমর্থদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে সালাম ও তার লোকজনের বিরুদ্ধে। এ সময় আহত হয় দুইজন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে কালকিনি থানা পুলিশ।

ভুক্তভোগী শহিদুল বেপারী বলেন, আমি জমি কিনেছি। আমার দলিলও আছে। কিন্তু জমি দখলে যতবার যেতে চেয়েছি ততপর সালাম শিকদার তার লোকজন নিয়ে বাঁধা সৃষ্টি করে, হামলা চালায়। আমি এই ঘটনার বিচার চাই।

অভিযুক্ত সালাম শিকদার বলেন, জমি জমা সংক্রান্তের বিরোধ থাকায় এবং আদালতে মামলাও চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়ার আগেই শহিদুল লোকজন নিয়ে জমি দখল করতে গেলে উত্তেজনা দেখা যায়।

পরে আমরা আমাদের লোকজনকে দুরে সরিয়ে নেই। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com