1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিরাজগঞ্জ র‍্যাব ১২,ও র‍্যাব ৪,যৌথ অভিযান চালিয়ে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৩৮|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ সময়ের উল্লাসের নীরবতা,, বাঘায় জনস্বার্থে মিজানুর রহমান সুমনের নেতৃত্বে মানববন্ধন: প্রশাসনকে আল্টিমেটাম ও একগুচ্ছ দাবি উত্থাপন। নড়াইলের কালিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত সেলিমা রহমান এমপি নির্বাচিত হওয়ায় জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সুমন সরদারের নেতৃত্বে মিষ্টি বিতরণ মাদারীপুরে বিয়ের প্রলোভনে ডিভোর্সী নারীকে ধর্ষন”আদালতে মামলা”স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী  নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি।

সিরাজগঞ্জ র‍্যাব ১২,ও র‍্যাব ৪,যৌথ অভিযান চালিয়ে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

মোঃ মুনসুর আলী,তাড়াশ প্রতিনিধিঃ-সিরাজগঞ্জ র‍্যাব ১২,ও র‌্যাব-৪, সিপিসি-২, সাভার এর যৌথ অভিযান চালিয়ে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ শাহাদাৎ হোসেন গ্রেফতার।

আজ ভোমরা স্থলবন্দর হতে ট্রাক চালক মোঃ জয়নাল হোসেন (৪০) ও হেলপার রুবেল(২৮) পাথর বোঝাই ট্রাক নিয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকার উদ্দেশ্যে রওনা করেন। পরবর্তীতে ৬ আগস্ট ২০১০ তারিখ উক্ত পাথর বোঝাই ট্রাকটি ঢাকা জেলার ধামরাই থানাধীন শ্রীরামপুর নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং ৭ আগস্ট ২০১০ তারিখ মানিকগঞ্জ জেলার ঘিওর থানা এলাকা হতে উক্ত ট্রাকের চালক এবং হেলপার এর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহত ট্রাক চালকের ছোট ভাই বাদী হয়ে মানিকগঞ্জ জেলার ঘীওর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ০৬, তারিখ- ০৭-০৮-২০১০ ইং ধারাঃ-৩০২/ ২০১/৩৪ পেনাল কোড। মামলার তদন্ত শেষে ধৃত আসামির বিরুদ্ধে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত গত ৯ অক্টোবর ২০২৩ তারিখ আসামিকে উক্ত ধারায় দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদন্ডে দন্ডিতসহ আরও ৩০,০০০/- টাকা জরিমানা করে রায় প্রদান করেন। হত্যাকান্ডের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায় এবং সাভার থানার কর্ণপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতে থাকে। পলাতক আসামিকে গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম অধিনায়ক র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় সদর কোম্পানি, র‌্যাব-১২ ও র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ আভিযানিক দল গত ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাতে “ঢাকা জেলার সাভার মডেল থানাধীন কর্ণপাড়া এলাকায়” অভিযান পরিচালনা করে মোঃ শাহাদাৎ হোসেন (৪৩), পিতা-মৃত কাইয়ুম মোল্লা, সাং-মধুপুর, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com