1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:১৯|
সংবাদ শিরোনামঃ
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন

নড়াইলে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস,নড়াইল প্রতিনিধিঃ- নড়াইলে অবৈধ মোবাইল সিম, ফিঙ্গারপ্রিন্ট স্ক্র্যানার, বায়োমেট্রিক যন্ত্র সহ দুই প্রতারক কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহম্পতিবার (১১ জানুয়ারী) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেসব্রিফিং করে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়,নড়াইল সদরের ভওয়াখালী গ্রামের তৈয়ব আলী নামের একজন অনলাইনে একটি ক্যামেরা কিনতে ‘DSLR Camera Bazar Store’কে ৫ হাজার টাকা এবং পরবর্তীতে আরো ২০ হাজার টাকা প্রদান করে প্রতারিত হন। এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে কালিয়া উপজেলার যাদবপুর গ্রাম থেকে অবৈধ সিম বিক্রি অবস্থায় সবুজ শেখ নামে একজনকে গ্রেফতার করে।

১০ জানুয়ারী খুলনার পশ্চিম রূপসা ঘাট এলাকা থেকে মাহফুজুর রহমান নামে আরো একজনকে গ্রেফতার করে। এদের কাছ থেকে ১২৬টি অবৈধ মোবাইল সিম, ২টি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, ২টি বায়োমিট্রিক সিম নিবন্ধন ট্যাব, ৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার মোহা.মেহেদী হাসান বলেন,প্রায় ৩০ টি অনলাইন পেজ থেকে এসব প্রতারকরা প্রতারনা করে আসছে। এদের অধিকাংশের হোতা কালিয়া উপজেলার কয়েকটি গ্রামে।
প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিঃপুলিশ সুপার ক্রাইম এন্ড অপস তারেক আল মেহেদী, ডিবির ওসি মোঃ সাব্বিরুল ইসলাম, সদর থানার ওসি সাইফুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com