1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তৃতীয় বারের মতো আবারও খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী নির্বাচিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়

তৃতীয় বারের মতো আবারও খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী নির্বাচিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৮ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি,খুলনাঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী এবারও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি ৮৬ হাজার ১৯৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদী দারা পেয়েছেন ৬০ হাজার ৮৯৩ ভোট।

গতকাল রোববার রাত ৮টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে এ তথ্য জানা গেছে।দিঘলিয়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার খাঁন মাসুম বিল্লাহ জানান , নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিলো।

আমরা প্রতিটি কেন্দ্রকে গুরুত্ব সহকারে দেখেছি।
তবে যেগুলো অধিক গুরুত্বপূর্ণ সেসব কেন্দ্রের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সহ সকল বাহিনী নিয়োজিত ছিল এবং তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছে।

এ আসনে শান্তিপূর্ণ ভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

খুলনার রূপসা , তেরখাদা এবং দিঘলিয়া এই তিন উপজেলা নিয়ে খুলনা- ৪ আসন গঠিত। সংসদীয় এই আসনে ভোটযুদ্ধে অংশ নেন মোট ১২জন প্রার্থী।

এই তিন উপজেলার মধ্যে রূপসা উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৭ হাজার ৭৩৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীক পেয়েছেন ২৭ হাজার ৪৪২ ভোট।

দিঘলিয়া উপজেলায় নৌকা প্রতীক পেয়েছেন ২২ হাজার ৯৩৫ ভোট , এই উপজেলায় কেটলি প্রতীক পেয়েছেন ১৪ হাজার ৭৩৩ ভোট।

তেরখাদা উপজেলায় নৌকা প্রতীক পেয়েছেন ২৪ হাজার ৯৭৮ ভোট এবং কেটলি প্রতীক পেয়েছেন ১৮ হাজার ৪৬৪ ভোট।

উল্লেখ থাকে যে, খুলনার ৬টি আসনের মধ্যে সবকয়টিতে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com