1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গুরুত্বপূর্ণনির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, ভোটও সুষ্ঠু হবে: সিইস - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৩:০৭|
সংবাদ শিরোনামঃ
সেলিমা রহমান এমপি নির্বাচিত হওয়ায় জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সুমন সরদারের নেতৃত্বে মিষ্টি বিতরণ মাদারীপুরে বিয়ের প্রলোভনে ডিভোর্সী নারীকে ধর্ষন”আদালতে মামলা”স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী  নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি। নড়াগাতীর চর বল্যাহাটীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা

গুরুত্বপূর্ণনির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, ভোটও সুষ্ঠু হবে: সিইস

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিন্দ্বিতামূলক হবে। ভোটাররাও ভোটকেন্দ্রে আসবেন ভোট দিতে। আশা করা যায় ভোটও সুষ্ঠু হবে।’

বুধবার বেলা ১২টার দিকে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রাজশাহী জেলার ছয়টি আসনের সকল প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে তিনি প্রার্থীদের সাথে মতবিনিয়ম সভায় শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানান।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এবং প্রার্থীরা সকলে মিলে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।’ তিনি বিশ্বাস করেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলে নিতে হবে ভোটাররা ভোটকেন্দ্রে আসবে।

প্রধান নির্বাচন কমিশনার জানান, মতবিনিময়ে প্রার্থীরা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন। কিভাবে সেগুলো নিরসন করা যায় সেই গাইডলাইন প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রার্থীদের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে চলে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা চাওয়া হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আশ্বাস রাখুন সকলের প্রয়াসে নির্বাচন সফল হবে। আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায়। এবং সুষ্ঠু নির্বাচন দেওয়ার চেষ্টা করবো।’

এ সময় তার সাথে ছিলেন আরেক নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম, রাজশাহী বিভাগীয় কশিমনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে দুপুর ১টার দিকে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আলোচনা সভায় যোগ দেন সিইসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com