1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে ২২০ পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| ভোর ৫:৩৫|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

কালকিনিতে ২২০ পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

মাসুদ হোসেন খানঃ-মাদারীপুরের কালকিনিতে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার(১৯ ডিসেম্বর ) রাতে উপজেলার এনায়েত নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক কালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নের ইছাগুড়া গ্রামের মোঃ বায়েজীদ বেপারীর ছেলে মোঃ আলীম বেপারী।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত আলীম বেপারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিল।এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হাতেনাতে তাকে আটক করে কালকিনি থানা পুলিশের একটি চৌকস দল।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ নাজমুল হাসান জানান,মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এনায়েতনগর ইউনিয়নে অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবা সহ আলীম বেপারী নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে আজ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি নাজমুল হাসান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com