1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
র‍্যাব ১২ ও র‍্যাব ৪ যৌথ অভিযান চালিয়ে ১ জন আসামি গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন। নিজ অর্থে সড়ক সংস্কার, প্রশংসায় পলাশ কুন্ডু গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

র‍্যাব ১২ ও র‍্যাব ৪ যৌথ অভিযান চালিয়ে ১ জন আসামি গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৩ বার পড়া হয়েছে

মোঃ শাহাবুদ্দিন সেলিম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ- সিরাজগঞ্জ র‍্যাব-১২ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযান চালিয়ে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলায় ০১ জন আসামি গ্রেফতার।

(১৮ ই ডিসেম্বর) সিরাজগঞ্জ র‍্যাব-১২ ও র‍্যাব-৪ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা সংক্রান্তে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলার একজন আসামি মিরপুর মডেল থানাধীন ধানক্ষেত মোড় এলাকা অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য

সোমবার সকাল ১২.৩০ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলায় আসামি মোঃ আদম আলী সরকার (৩২), পিতা- মৃত- হাতেম আলী সরকার, সাং-নরিনা, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জানা যায় যে, জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ কর্তৃক সারা দেশে গত ০৫ ডিসেম্বর হতে ০৬ ডিসেম্বর পর্যন্ত ৪৮ ঘন্টার অবরোধ চলাকালে ধৃত আসামি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন টেটিয়ারকান্দা গ্রামস্থ জৈনক মোঃ মজিদ ড্রাইভারের বাড়ীর সামনে সিরাজগঞ্জ মহাসড়কে কাভার্ড ভ্যান অবস্থান করলে পূর্বপরিকল্পিতভাবে অন্তর্ঘাতী কার্য সম্পাদনের উদ্দেশ্যে অবরোধের সমর্থনে মিছিল, পিকেটিংসহ হাতে লাঠি- সোটা, লোহার রড ও বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের কর্মক্ষমতা দুর্বল করার নিমিত্তে ইট, পাটকেল নিক্ষেপ করে এবং কাভার্ড ভ্যানে পেট্রোল ছিটিয়ে ১টি মুরগীর বাচ্চা বহনকারী কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করে। উক্ত আসামি বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে একই উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক কার্য সম্পাদনসহ সরকারী কাজে বাধা প্রদান করে মর্মে প্রাথমিকভাবে জানা যায়। এই ঘটনা সংক্রান্তে অগ্নিদ্বগ্ধ কাভার্ড ভ্যানের মালিক মোঃ প্রোপাইটার মোঃ সুরুজ মিয়া, সাং-নগর হাওলা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com