1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত মহান বিজয় দিবস - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:১০|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা।

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত মহান বিজয় দিবস

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। জেলা পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসের শুভ সুচনা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। পরে আছমত আলী খান স্টেডিয়াম মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। পরে ঐ মাঠে সরকারি বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত কুচকাওয়াজ প্রদর্শন ও সালাম গ্রহণ এবং মুনমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন দিনভর নানা কর্মসূচি পালন করে।

এছাড়াও পৌরসভার সহযোগিতায় শকুনী লেকে সাঁতার প্রতিযোগিতা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সাথে সৌজন্য সাক্ষাত করা হয়।

এছাড়াও তথ্য অফিসের চলচ্চিত্র প্রদর্শনী। জাতির শান্তি, সম্মৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। জেলা কারাগার, হাসপাতাল, এতিমখানা ও শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বিকেলে কিশোর ও সিনিয়রদের ফুটবল প্রতিযোগিতা এবং জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা একাদশ বনাম সদর উপজেলা পরিষদ ও পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সন্ধ্যায় স্বাধীনতা অঙ্গনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপয শীর্ষক আলোচনা সভা ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। পরে কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক পরিবেশন করা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ সচিব মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ রাজনৈতিক সামাজিক বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও মাদারীপুরের উপজেলা পযার্য়ে ভিন্ন ভিন্ন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে মাদারীপুর জেলা পরিষদের আয়োজনের ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী,প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশিদ,প্রধান নির্বাহী কর্মকর্তা রুহেল সাংমা, সদস্য মহিউদ্দিন খান নাঈম, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষার্থী অভিভাবকসহ অন্যন্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com