1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী মহানগরীতে সাতজন মাদক সেবীর জেল ও জরিমানা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৪৬|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে র‍্যাবের অভিযান, ৩৬- কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার দেবীগঞ্জে শিশুদের প্রাণঘাতী রোগ হাম থেকে সুরক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ইলিশের বাড়ি চাঁদপুর” নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা: নড়াইলে চার যুবক গ্রেফতার ফোনে স্যারের পরামর্শে চোখের চিকিৎসা, এমবিবিএস নন, তবুও প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক, উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার দেবীগঞ্জে ফেসবুক পোষ্টে কটূক্তি, আইনের জালে আটক ১ উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ সময়ের উল্লাসের নীরবতা,, বাঘায় জনস্বার্থে মিজানুর রহমান সুমনের নেতৃত্বে মানববন্ধন: প্রশাসনকে আল্টিমেটাম ও একগুচ্ছ দাবি উত্থাপন। নড়াইলের কালিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে সাতজন মাদক সেবীর জেল ও জরিমানা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ- রাজশাহী নগরীর হাজরাপুকুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে সাতজন মাদকসেবীকে আটকের পর তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাতদিনের জেল ও জরিমানা করেছে।

ভ্রাম্যমান আদালত এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আতাউর হোসেন এর নেতৃত্বে শিরোইল কলোনির হাজরাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে সাতজন মাদক সেবীদের আটক করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের সাতদিনের জেল ও জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আকতার।

এ সময় নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার তোহিদুল ইসলাম (৪৫), রানিনগর এলাকার শাহিদুল ইসলাম (৪০), সপুরা এলাকার মোস্তাফিজুর রহমান তপু (২৪), শিল্পিপাড়া এলাকার মিঠু (২৮), চন্দ্রিমা থানার নিউ কলোনি এলাকার আলাল (৫০), হাজরাপুকুর ডাবতলা এলাকার সম্রাট শেখ (৩২) ও ফরিদপুর জেলার ভাংঙ্গা থানাধীন মানাইট এলাকার হাসানকে (২৮) ৭ দিনে বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেকে একশত টাকা করে জড়িমানা আদায় করা হয়। পরিচালনার সময় হেরোইন ও গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আতাউর হোসেন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে হাজরাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরা আটক করেছি এবং তাৎক্ষণাৎ ভ্রাম্যমান আদালত তাদের সাতদিনের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদণ্ড আদায় করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com