1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বর্ণাঢ্য আয়োজনে আগৈলঝাড়ায় ২৬তম ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৫৭|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত। রাজশাহীতে বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবী নাদেওয়ায় সরকারি কর্মকর্তাকে কুপিয়ে জখম দেবীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াগাতীতে পেট্রোল পাওয়া যাচ্ছে না,স্থানীয় মোটরসাইকেল চালকদের চরম অসন্তোষ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবননাশের হুমকি, থানায় জিডি দিনে গরম, রাতে শীত, রোগবালাইয়ে আক্রান্ত কালিয়ারর প্রত্যন্ত এলাকার মানুষ,চিকিৎসকদের চেম্বার ও হাসপাতালে রোগীর ভিড় নবাগত বরিশাল পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে ফুলের শুভেচ্ছা গৌরনদীতে অবাধে চলছে জাটকা নিধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের আলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে আগৈলঝাড়ায় ২৬তম ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৯ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ- অশান্ত পাহাড়ে বাঙালী ও পাহাড়িদের শান্তির জন্য ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির রুপকার, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাগ্নে, সাবেক চীফ হুইপ,

মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজ জন্মভুমি বরিশাল জেলার আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বার্ষিকী পালিত হয়েছে।

পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বার্ষিকী পালন উপলক্ষে আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে দশটায় আগৈলঝাড়া ভেগাই হালদার পালিক একাডেমী মাঠ থেকে ব্যান্ডপার্টিসহ বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে ভেগাই হালদার পাবলিক একডেমীর গেটে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি দিবসসের তাৎপর্য তুলে ধরে জনসমুদ্রে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীসহ ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালিন শান্তি বাহিনীর নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তৎকালীন চীফ হুইপ, বর্তমান মন্ত্রী পদ মর্যাদার পার্বত্য শান্তি চুক্তি ও পরীবিক্ষন কমিটির আহবায়ক, জাতির পিতার ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নেতৃত্বে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বারিত হয়।

ওই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দুই দশকের রক্তয়ী সশস্ত্র সংগ্রাম বন্ধের মাধ্যমে বাঙালী ও পহাড়ীদের মধ্যে শান্তির সুবাতাস প্রহবমান রয়েছে। যা ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা শান্তি চুক্তি নামে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সু-খ্যাতি লাভ করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com