1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিরাজগঞ্জে ইয়াবাসহ ৪ জন মাদক কারবারি গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় আহত গৌরনদীর ব্যবসায়ী স্বাধীন খান আর নেই গৌরনদীতে ভেজাল খাদ্য-ঔষধ ও মাদকের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫ নতুন রুপে সাজে ফিরছে রাজশাহীর সুইমিং পুল শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উজিরপুরে সমাবেশ অনুষ্ঠিত তেরখাদায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত খুলনার তেরখাদায় নজরুল বর্ষের উদ্বোধন কালিয়ায় মেহগনি বাগানে মিলল বিদেশি বন্দুক, উদ্ধার অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন,, কালিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনালা অস্ত্র, উদ্ধার হলো ব্যারেল-বাটসহ বিভিন্ন সরঞ্জাম

সিরাজগঞ্জে ইয়াবাসহ ৪ জন মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, মোঃ শাহাবুদ্দিন সেলিমঃ-সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাস উদ্দিন।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ থানার দাইমুল্যা গ্রামের মৃত শাহ্জাহান ফকিরের ছেলে মোঃ শাফায়েত ফকির (৩৫), রংপুরর মিঠাপুকুর থানার বাহাদুরপুর গ্রামের মৃত ইমদাদুলের ছেলে মোঃ জুয়েল মিয়া (৩০)। এদের কাছ থেকে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে বগুড়ার শিবগঞ্জ থানার সিহালী গ্রামের মোঃ দিলবার ফকিরের ছেলে মোঃ বাছেদ ফকির ওরফে আ. বাছেদ (৩২), জয়পুরহাট জেলার কালাই থানার সমশিরা গ্রামের সুজাউল ইসলামের ছেলে মো. মিজানুর রহমান (২৮)। এদের কাছ থেকে আট হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাস উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় চেকপোস্টে ডিউটি চলাকালে মো. শাফায়েত ফকির ও মো. জুয়েল মিয়াকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, সকালে সদর উপজেলার সদানন্দপুর মিয়াবাড়ী মার্কেটের সামনে অভিযান চালিয়ে বাছেদ ফকির ওরফে আ. বাছেদ ও মোঃ মিজানুর রহমানকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com