1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নবাবনগর সপ্রা বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,সুস্থ দেহ ও সুস্থ মন গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই,লায়ন মো. আরিফ উল্যাহ সরকার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৭:২৩|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে বুলবুলের বিকল্প দেখছেনা নেতা কর্মী’রা সাব্বির হত্যার প্রতিবাদে রাস্তায় মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি রাজশাহীতে গভীর রাতে বাড়ির ছবি তোলা, দীর্ঘদিন ধরে উত্যক্ত- আতঙ্কে রাজশাহীর তরুণী সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বোনের ইন্তেকাল দেবীগঞ্জে পরিসংখ্যান পূর্বের কর্মকর্তার ভুলে চলতি অর্থবছরের ভিজিএফ বরাদ্দে ভোগান্তি,, দেবীগঞ্জ থানা পুলিশে ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রবাসীর স্ত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য,, চাপাইল সেতুতে পার্কিং সংকট ও অব্যবস্থাপনা, প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি আশঙ্কা নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ গ্রেফতার। রাজশাহী মহানগরীর ১৮ নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের জোরালো দাবি উঠেছে। কে ভোট দিলেন, কে দিলেন না, সবায় আমার: এমপি মিলন

নবাবনগর সপ্রা বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,সুস্থ দেহ ও সুস্থ মন গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই,লায়ন মো. আরিফ উল্যাহ সরকার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৪৩৭ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা, স্টাফ রিপোর্টারঃ- মতলব উত্তর উপজেলার নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (১২ নভেম্বর) বিকেলে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব লায়ন মো. আরিফ উল্যাহ সরকার।

আরিফ উল্যাহ সরকার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুস্থ জাতি, সুস্থ দেহ ও সুস্থ মন গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই বলেই এ খাতকে সবসময় প্রাধান্য দিয়ে আসছেন। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই, শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব সরকার বলেই, তার সময় দেশের ও দেশের বাইরে ক্রীড়া অঙ্গনের বিকাশ সূচিত হয়েছে।

নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মোঃ গোলাম হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা নাসরিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন, আহসানুজ্জামান লুলু, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন সরকার, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মোল্লা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নূরুন নাহার সেবু, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাহবুব আলম বাবু, অভিভাবক সদস্য বিল্লাল হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com