1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীর বাগমারা বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মী আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১১:০৮|
সংবাদ শিরোনামঃ
তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

রাজশাহীর বাগমারা বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মী আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৪১৬ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাতভর অভিযান চালিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাড়ি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। তবে পুলিশের দাবি, মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা থাকায় তাদেরকে আটক করা হয়েছে।

বিএনপি’র নেতা অধ্যাপক কামাল হোসেন জানান, আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে না পারে সেই জন্য বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে তিনি দাবী করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার গণিপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মুর্তজা বকুল, জামায়াতের হামিরকুৎসা ইউনিয়নের নেতা আব্দুর রশিদ, একই ইউনিয়নের তালঘরিয়া গ্রামের মোহাম্মদ আলী ও আবু বক্কর সিদ্দিক, চাপাকুড়ি গ্রামের জামায়াত নেতা প্রভাষক নজরুল ইসলাম, হেলাল উদ্দিনসহ মোট ১০ জন।

উপজেলা বিএনপি’র নেতা অধ্যাপক কামাল হোসেনের দাবী ঢাকায় ২৮ অক্টোবর বিরোধী জোটের মহাসমাবেশে উপস্থিতি ঠেকাতে পুলিশ রাতভর বিএনপি’র নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে আটক করেছে। আটক করা নেতা-কর্মীদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা থাকায় ১০ জনে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com