1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে বার্থী ইউনিয়ন বিএনপির মোটরসাইকেলের বিক্ষোভ মিছিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
​বানারীপাড়ায় মৃত্যু সনদ দিতে ইউপি প্রশাসককে চাপ প্রয়োগ, লিখিত অভিযোগ, শুনানিতে অনুপস্থিত অভিযোগকারী তেরখাদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক ও অস্ত্র জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার। কালকিনিতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার মানবতার সেবায় নিবেদিত আরফানুল আলম প্রধান,, বরিশাল-ঢাকা মহাসড়কে আগুন, ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ গৌরনদীতে বার্থী ইউনিয়ন বিএনপির মোটরসাইকেলের বিক্ষোভ মিছিল গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নলছিটিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, নবগ্রামে অভিযান চালিয়ে সরদারসহ গ্রেপ্তার ৮ ​বরাদ্দকৃত সার কৃষকদের হাতে পৌঁছানোর আগেই উধাও: এক দিনেই শূন্য হয়ে যায় গোডাউন!

গৌরনদীতে বার্থী ইউনিয়ন বিএনপির মোটরসাইকেলের বিক্ষোভ মিছিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কর্মকাণ্ড ও হামলার প্রতিবাদে কর্মসূচি

এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে প্রায় ৫০০ মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বার্থী ইউনিয়ন বিএনপি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু ও সদস্যসচিব চুন্নু সরদারের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।
মিছিলটি উপজেলার কটকস্থল এলাহী পাম্প থেকে শুরু হয়ে বার্থী বাজার, বাঘমারা, বড় দুলালী, বিএনপি বাজার, বাজগাতী, নন্দনপট্টি ও রাজাপুর প্রদক্ষিণ করে টরকী হয়ে গৌরনদী বাসস্ট্যান্ডে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল-পরবর্তী বক্তব্যে বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু বলেন, আওয়ামী লীগের বিভিন্ন অন্যায় ও কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এ ধরনের কর্মসূচিকে সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছে। জনগণের স্বার্থ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যায়ের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।সদস্যসচিব চুন্নু সরদার বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। জনগণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাঠে থাকবে।

মিছিলে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবার বয়াতি, দেলোয়ার হোসেন সরদার, লিটন মাঝি, শাহজাহান ফকির, মিজান মৃধা মিজু ও মো. আব্বাসসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা। তাঁদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালাম বেপারী, সহসাধারণ সম্পাদক হাবুল খলিফা, শহীদ সরদার, সোহরাব খান, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী মেলকার, সরোয়ার সরদার, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি শহীদ চাপরাসি, আনিচ বেপারী, মিন্টু মোল্লা, কাওছার ফকির, লিটন সরদার, রিপন বেপারী, মিন্টু হাওলাদার ও পারভেজ বয়াতি উল্লেখযোগ্য।
উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এসব ঘটনার প্রতিবাদেই বার্থী ইউনিয়ন বিএনপি এ মোটরসাইকেল বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com