1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস বরিশাল রেঞ্জের ডিআইজির, পরিদর্শনে উজিরপুর-গৌরনদী-আগৈলঝাড়া নড়াইলে বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু

রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধিঃ-

রাজশাহীতে পৃথক ঘটনায় এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক বাঁশ ব্যবসায়ী। রোববার (১১ অক্টোবর) রাতে নগরীর কেদুর মোড় ও পবা উপজেলার খড়খড়ি কমলাপুর এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

নগরীর কেদুর মোড় এলাকায় নিহত বৃদ্ধার নাম বেলী খাতুন (৭০)। তিনি নিজ বাড়িতে একাই থাকতেন। তাঁর স্বামী কয়েক বছর আগে মারা গেছেন এবং চার ছেলেমেয়ে দেশের বাইরে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ভাড়াটিয়া দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও তাঁর সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাছুমা মুস্তারী জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে, পবা উপজেলার খড়খড়ি কমলাপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হয়েছেন জিয়ারুল ইসলাম (৪৫)। তিনি মৃত ওসমান আলীর ছেলে এবং বাঁশের তৈরি আসবাবপত্রের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ারুল ও অভিযুক্ত মিনারুল সম্পর্কে চাচাতো ভাই। তাঁদের পূর্বপুরুষদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। রোববার মিনারুল বিরোধপূর্ণ জমি এক ক্রেতাকে দেখাতে গেলে জিয়ারুলের পক্ষের লোকজন বিষয়টি জানতে পারেন। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে জিয়ারুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com