1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সন্ত্রাস দমনে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে~ হেলাল আসন্ন গোপালপুর ইউনিয়নকে উন্নত স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী নাজমুল খন্দকার”জনগণের সমর্থনের প্রত্যাশা তেরখাদায় প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি সভা গৌরনদীতে শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার শিক্ষায় সততা স্টোর উদ্বোধন  রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

 

উজিরপুর প্রতিনিধিঃ-

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বরিশালের উজিরপুরে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।

সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও প্রশাসনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

ইউএনও মোঃ আলী সুজা বলেন, “দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে কিংবা যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানাই।”

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা চিন্ময় পান্ডে,উপজেলা বিএনপির সহ সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান টুলু,উপজেলা যুবদলের আহ্বায়ক আফম সামসুদ্দোহা আজাদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তা,পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দীন আকন সাবু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিনয় দাস, সাধারণ সম্পাদক বরুন দাস, হিন্দু বোদ্ধ কল্যাণ ফ্রন্ট উজিরপুর আহবায়ক পলাশকুণ্ড, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, সদস্য সচিব মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহাসিন মিঞা লিটন ও এমদাদুল কাসেম সেন্টু প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com