1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ইমামদের সঙ্গে বিএনপি নেতা আবুল হোসেন মিয়া'র মতবিনিময় ও দোয়া - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ তুচ্ছ বিরোধে রণক্ষেত্র ভূরঘাটা, দোকানে হামলা সংঘর্ষ, লুটপাটের অভিযোগ, আহত ২০ গৌরনদীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক অভিযান, পরিষ্কার হচ্ছে ময়লার ভাগাড় গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

গৌরনদীতে ইমামদের সঙ্গে বিএনপি নেতা আবুল হোসেন মিয়া’র মতবিনিময় ও দোয়া

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

​এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-

​বরিশালের গৌরনদীতে আলেম-ওলামা ও বিভিন্ন জামে মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতা আলহাজ আবুল হোসেন মিয়া। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।

​শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার বার্থী ভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

​উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আবদুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সিনিয়র সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া।

​সভায় বক্তব্য দেন উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাকিম, সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এস এম আবদুর রব, টরকীবন্দর আদর্শ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আবদুল কাইয়ুম হারুনী, হাফেজ মাওলানা রহমাতুল্লাহ ও মাওলানা বশির উদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরাম।

​প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন মিয়াই আলেম সমাজকে সমাজের মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন এবং ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রেখে সামাজিক ঐক্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আবদুল হালিম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com