1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আসান্ন গোপালপুর ইউনিয়নকে উন্নত স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী নাজমুল খন্দকার”জনগণের সমর্থনের প্রত্যাশা তেরখাদায় প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি সভা গৌরনদীতে শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার শিক্ষায় সততা স্টোর উদ্বোধন  রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার

বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ ফসলি জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে আঃ খালেক ও ওমর ফারুক গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় বানারীপাড়া দেওয়ানী ৫৮/২৫ (বা ৫১/২৫) নম্বর মোকদ্দমা আদালতে বিচারাধীন রয়েছে।

মামলার নথি অনুযায়ী, ইলুহার মৌজার জেএল নং-৯, এসএ খতিয়ান নং-৩৬৭-এর ২৬৪৬, ২৬৪৭ ও ২৬৪৮ নম্বর দাগের মোট ১.১১ শতাংশ জমি নিয়ে বিরোধের সূত্রপাত। সংশ্লিষ্টদের দাবি, প্রায় ৩৫ বছর আগে ওমর ফারুকের বাবা আবু সাইদ ওরফে সাইদুর রহমানের কাছ থেকে ওই জমি ক্রয় করা হয়। পরবর্তীতে জমিটি আঃ খালেক ও কামাল হোসেনের নামে রেকর্ডভুক্ত হয়।

জমি নিয়ে বিরোধের মধ্যে আদালত আগামী ২৮ অক্টোবর ২০২৬ তারিখের শুনানি পর্যন্ত বিরোধীয় জমির ওপর স্থিতাবস্থা (Status Quo) বজায় রাখার নির্দেশ দেন। আদালতের আদেশে বিরোধীয় জমিতে কোনো ধরনের সীমানা প্রাচীর, ঘর নির্মাণ কিংবা দখলের চেষ্টা না করতে এবং জমির বর্তমান অবস্থান ও অবস্থা অপরিবর্তিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

তবে অভিযোগ উঠেছে, আদালতের ওই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আবু সাইদ ও তার ছেলে মোত্তাকিন, হারুন ও ফারুক বিরোধপূর্ণ ফসলি জমিতে প্রবেশ করে ঘর নির্মাণের চেষ্টা করছেন। এতে আদালতের আদেশ অমান্য করার পাশাপাশি জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাদীপক্ষ।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং বিরোধপূর্ণ জমিতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

তারা আদালতের আদেশ যথাযথভাবে কার্যকর করা, বিরোধপূর্ণ জমিতে দখলের চেষ্টা বন্ধ এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com