1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান তানোরের শীর্ষ ৫ পদ ও শতাধিক প্রতিষ্ঠানের দায়িত্বে ইউএনও নাঈমা খান: সততা ও দক্ষতায় পাচ্ছেন প্রশংসা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই প্রেমের টানে গাজীপুর থেকে পাথরঘাটায় তরুণী, হিন্দু যুবকের সঙ্গে বিয়ের দাবি

বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির ঘটনায় আব্দুল হালিম আকন (৩৬) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল হালিম আকন বরিশালের ফুলতলা এলাকার বাসিন্দা। তিনি সোবহান আকনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাসাগরের হরিণ চুরির ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করতে গিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আব্দুল হালিমের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী গোলাম সারোয়ার জানান, তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতেই আব্দুল হালিম আকনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের ঘটনায় নিরাপত্তাকর্মী ও কেয়ারটেকারসহ কয়েকজনকে গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com